ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাতে ঘরে ঢুকে অস্ত্রের মুখে গৃহবধূকে ধর্ষণ, অতঃপর...

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩৮, ২৭ সেপ্টেম্বর ২০২৪
রাতে ঘরে ঢুকে অস্ত্রের মুখে গৃহবধূকে ধর্ষণ, অতঃপর...
ফাইল ফটো

নাটোরের সিংড়ায় মধ্যরাতে ঘরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে ওই নারীর ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। এ ঘটনায় প্রতিবেশী যুবক রবিউল ইসলামের বিরুদ্ধে থানায় মামলা করেন ভুক্তভোগী।

এর আগে, বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার ছোট চৌগ্রামে (কামারপাড়া) এ ঘটনা ঘটে। অভিযুক্ত রবিউল ইসলাম ছোট চৌগ্রামের ফজলু বিশ্বাসের ছেলে। 

Advertisement

ভুক্তভোগীর স্বামী জানান, প্রতিদিনের মতো রাত ১টার দিকে বাড়ির পাশের বিলে মাছ ধরতে যান তিনি। এই সুযোগে রবিউল বাড়ির রেলিং দিয়ে ঘরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে তার স্ত্রীকে ধর্ষণ করেন। এই কথা কাউকে বললে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যান রবিউল। পরে ভয়ে দুই শিশুসন্তানকে নিয়ে পাশের বাড়িতে আশ্রয় নেন ওই গৃহবধূ। 

সিংড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চান মোহন হালদার জানান, এ ধরনের অপকর্মে যারা জড়িত তারা এই সমাজ ও জাতির শত্রু। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। 

সিংড়া থানার পরিদর্শক (তদন্ত) আকবর আলী বলেন, থানায় ধর্ষণ করা হয়েছে। ধর্ষণের বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। ধর্ষিতা নারীর বৃহস্পতিবার সকালে ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে বলে জানান তিনি।  

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!