ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

‘মানুষ ৮০ বছর বাঁচে, আমি ১৪ বছরে ক্লান্ত’- চিরকুট লিখে কিশোরীর কাণ্ড

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪০, ২৭ সেপ্টেম্বর ২০২৪
‘মানুষ ৮০ বছর বাঁচে, আমি ১৪ বছরে ক্লান্ত’- চিরকুট লিখে কিশোরীর কাণ্ড
ছবি: সংগৃহীত

‘মানুষ ৮০ বছর বাঁচে, আমি ১৪ বছরে ক্লান্ত।’- এমনই একটি চিরকুট লিখে রাজশাহী নগরীতে আত্মহত্যা করেছে এক কিশোরী। গতকাল বৃহস্পতিবার ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

ওই কিশোরীর নাম রিয়া মনি (১৪)। সে বগুড়ার শিবগঞ্জ উপজেলার গুজিয়া গ্রামের হারুনুর রশিদের মেয়ে। সে রাজশাহী নগরীর মধ্য নওদাপাড়া মহল্লায় খালু কামরুল হোসেনের ভাড়া বাসায় থাকতো।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রিয়া মনি শিবগঞ্জে গ্রামের স্কুলে অষ্টম শ্রেণিতে পড়াশোনা করত। তার খালু কামরুল ইসলাম চাকরির সুবাদে নগরীতে ভাড়া বাসায় থাকেন। সেখানে বেড়াতে আসে। গতকাল রাতে পাশের ঘরের জানালা দিয়ে রিয়া মনির খালা দেখেন সে ফ্যানের হুকের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। ভেতর থেকে দরজা বন্ধ। এ সময় রিয়া মনির খালু বাইরে ছিলেন, তার খালা পুলিশে খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে। এসময় পুলিশ ওই চিরকুট পায়।

Advertisement

শাহমখদুম থানার ওসি মাহবুব আলম জানান, খবর পেয়ে রাতেই ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলাও দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!