ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

গাড়িতে মিললো এক পরিবারের ৫ সদস্যের মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:৩২, ২৭ সেপ্টেম্বর ২০২৪
গাড়িতে মিললো এক পরিবারের ৫ সদস্যের মরদেহ
ছবি: সংগৃহীত

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর পুদুক্কোট্টাই জেলায় একটি পরিত্যক্ত গাড়ির ভেতর থেকে একই পরিবারের পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বুধবার (২৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে ত্রিচি-কড়াইকুড়ি মহাসড়কে গাড়িটি দাঁড় করানো অবস্থায় পাওয়া যায়।

নিহতরা হলেন - মণিকন্দন (৫০) নামে এক ব্যবসায়ী, তার স্ত্রী নিত্যা ও মা সরোজা ও তাদের দুই সন্তান। শহর থেকে ২০০ কিলোমিটার দূরে সালেমের বাসিন্দারা ছিলেন তারা। বিষ খেয়ে তারা আত্মহত্যা করতে পারেন বলে ধারণা পুলিশের।

Advertisement

গাড়ি থেকে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। আত্মহত্যা সন্দেহ হলেও তার পেছনে কী কারণ থাকতে পারে; সে বিষয়ে পরিষ্কার হতে পারেনি পুলিশ।

পরিবারটি মহাজনদের চাপে ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এনডিটিভি জানিয়েছে, ধাতব জিনিসের ব্যবসার সঙ্গে যুক্ত মণিকন্দন ঋণগ্রস্ত ছিলেন।

মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পুদুক্কোট্টাই সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!