শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে কারখানা সংলগ্ন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় লেন অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
জানা যায়, সকালে সদর উপজেলার জয়দেবপুর থানাধীন মেম্বার বাড়ি এলাকায় অবস্থিত সিলিকন সুইং লিমিটেডের শ্রমিকরা কাজে যোগদানের জন্য কারখানায় আসেন। পরে তারা কাজে যোগদান না করে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে কারখানার এইচ আর এডমিন লাভলীর পদত্যাগের দাবি জানিয়ে কারখানা সংলগ্ন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় লেনে অবস্থান নেন। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থেলে শিল্প পুলিশ মোতায়েন রয়েছে।
.png)