সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার।
ইউএনও বলেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এমন সিন্ধান্ত নিয়েছে প্রশাসন। নতুন সিন্ধান্ত অনুযায়ী ৩ অক্টোবর পর্যন্ত পর্যটকদের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে।
.png)
সাম্প্রতিক সহিংসতার জের ধরে চলা অবরোধে ২০ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ৪ দিন সাজেকে ১ হাজার ৫০০ পর্যটক আটকা পড়ে। গত ২৪ সেপ্টেম্বর সেনাবাহিনীর সহায়তায় পর্যটকরা খাগড়াছড়ি শহরে পৌঁছায়।
ঐদিন রাঙ্গামাটিতে আইনশৃঙ্খলা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান সাজেকে পর্যটক ভ্রমণে ৩ দিনের নিষেধাজ্ঞা জারি করেন। পরে তা দুই দফায় বাড়িয়ে ৩ অক্টোবর পর্যন্ত করা হয়।
সাজেক রিসোর্ট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জানান, আরো তিন দিন সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করার সময় বৃদ্ধি করা হয়েছে। এতে সব রিসোর্টের সবাই বেকার সময় কাটাচ্ছে। এখন পর্যটন মৌসুম এই সময় পর্যটক না থাকায় আমরা হতাশ, সরকারের পক্ষ থেকেও কোনো সহযোগিতা পাচ্ছি না।