বুধবার বেলা ১১টার দিকে সাং কুয়াং লিমিটেড নামে ওই কারখানায় এ ঘটনা ঘটে। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, বুধবার সকাল থেকে সাং কুয়াং লিমিটেড কারখানার সামনে শতাধিক চাকরি প্রত্যাশী নিয়োগের দাবিতে অবস্থান নেন। বেলা সাড়ে ১১টার তারা উত্তেজিত হয়ে ওই কারখানার থাই গ্লাস ৩৫টি, ৫টি মোটরসাইকেল ভাঙচুর ও প্রবেশ গেট অগ্নিসংযোগ করেন। তাৎক্ষণিক সেনাবাহিনী ও শিল্প পুলিশের টহল ঘটনাস্থলে উপস্থিত হলে দুষ্কৃতকারীরা দৌড়ে পালিয়ে যান।
.png)
এদিকে, কারখানা কর্তৃপক্ষ তাদের নিজস্ব ব্যবস্থাপনায় তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে উচ্ছৃঙ্খল শ্রমিকরা কারখানা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে কয়েকটি থাই গ্লাস ভেঙে যায়। কর্তৃপক্ষ পরিস্থিতি বিবেচনায় নিয়ে কারখানা ছুটি ঘোষণা করে।
অপরদিকে, ফ্যাক্টরির ভেতরে খোলা জায়গায় থাকা একটি প্রাইভেটকারের পেছনের গ্লাস ভাঙচুর করা হয়। এ সময় ভাঙচুরের বাধা দিলে শ্রমিকরা একজন সিকিউরিটি গার্ডকে কিল-ঘুষি মেরে আহত করেন। পরবর্তীতে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।