জানা গেছে, গতকাল রাতের কোনো এক সময় দুষ্কৃতকারীরা পালপাড়া দুর্গা মন্দিরে প্রবেশ করেন। এ সময় তারা একটি প্রতিমার দুই পাশের দুটি হাত ভেঙে দিয়ে চলে যান।
বুধবার সকালে হিন্দু সম্প্রদায়ের একাধিক ব্যক্তি ওই মন্দিরে প্রবেশ করে প্রতিমার হাত ভাঙা দেখতে পান। পরে খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে।
.png)