ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৬, ৩ অক্টোবর ২০২৪
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত
নিহত আব্দুর রহিম রনি। ছবি: সংগৃহীত

সৌদি আরবের আলকাছিম নামক স্থানে সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম রনি নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। 

বুধবার (২ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে সৌদি আরবের আলকাছিম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে, মঙ্গলবার (১ অক্টোবর) রাতে তার কর্মস্থল রিয়াদ থেকে দাম্মাম যাওয়ার পথে আলকাছিম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

এদিকে একমাত্র ছেলের মর্মান্তিক মৃত্যুর খবরে দিশেহারা হয়ে পড়েছেন রনির বাবা-মা। রনির স্বজনদের আহাজারিতে বাতাস ভারি হয়ে উঠেছে চারদিক। 

Advertisement

নিহত আব্দুর রহিম রনি কুমিল্লার উপজেলার রায়কোট গ্রামের জয়নাল আবেদীন জনির একমাত্র ছেলে। তিনি চলতি বছরের জুলাই মাসে জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান। তিনি কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোট উত্তর ইউনিয়ন ছাত্রদল আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। 

আব্দুর রহিম রনির চাচা মাস্টার জাফর আহম্মদ আপন বলেন, সৌদি আরবের রিয়াদ এলাকায় একটি হোটেলে কাজ করতেন রনি। মঙ্গলবার রাতে রনিসহ কয়েকজনকে রিয়াদ থেকে তার মালিকানাধীন দাম্মাম এলাকার অন্য একটি হোটেলে স্থানান্তর করার জন্য গাড়িতে করে পাঠানো হয়। তাদের বহনকারী গাড়ির চালক চলন্ত অবস্থায় ঘুমিয়ে গেলে একটি মালবাহী ট্রলি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। এ সময় দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি। এতে রনি গুরুতর আহত হন। এ সময় পুলিশ তাকে উদ্ধার করে স্থানীয় আলকাছিম জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি করে। সেখানেই বুধবার (২ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে মারা যান রনি। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!