নিহত ইউসুফ চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের কামাল উদ্দিন মিয়ার ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, ইউসুফ দীর্ঘদিন ধরেই সৌদি আরব থাকেন। সেখানে আলফালা এলাকায় একটি পরিবারের গাড়িচালক হিসেবে কাজ করতেন। সকালে গাড়িতে করে মালিকের স্ত্রীকে নিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনা ঘটে। এতে ইউসুফসহ আরো চারজন মারা যান।
.png)
ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাবা কামাল উদ্দিন বলেন, আমরা বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টার দিকে খবর পাই আমার ছেলে সড়ক দুর্ঘটানায় মারা গেছে।