বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বৈষম্য নিরসরে প্রাথমিক শিক্ষক সমন্বয় পরিষদের আহ্বায়ক জসিম বেপারী। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি দবিরুল ইসলাম, আশরাফুল আলম, ইসরাত জাহান প্রমুখ।
.png)
বক্তারা বলেন, প্রাথমিক স্কুলের শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। একজন শিশুকে যেমন মা-বাবারা যত্ন করে বড় করে তোলেন, সেই শিশুদের আদর-যত্ন করে লেখাপড়া করাতে হয়। ১০ম গ্রেড আমাদের দাবি নয়, এটা আমাদের অধিকার। সব ক্ষেত্রে ১০ম গ্রেড চালু আছে, তাহলে আমাদের কেন হবে না? এ দাবি পূরণ না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় সুশৃঙ্খলভাবে আন্দোলন অব্যাহত থাকবে।
আন্দোলন চলাকালীন কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা যাবে না বলেও মানববন্ধনে ঘোষণা দেওয়া হয়।
মানববন্ধন ও সমাবেশে জেলা ও উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বক্তব্য দেন। এ সময় জেলা ও উপজেলার একাধিক প্রাথমিক বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।