ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মহানবীকে (সা.) কটূক্তি, শ্রীমঙ্গলে বিক্ষোভ

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৬, ৪ অক্টোবর ২০২৪
মহানবীকে (সা.) কটূক্তি, শ্রীমঙ্গলে বিক্ষোভ
গ্রাফিক্স: ডেইলি বাংলাদেশ

ভারতের হিন্দু পণ্ডিত ও বিজেপি নেতা রামগিরি কর্তৃক মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি করায় সম্মিলিত আশেকে রাসুল গণমজলিশ শাখার উদ্যোগে শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরের দিকে শ্রীমঙ্গল চৌমুহনী পয়েন্টে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৩০০-৩৫০ মানুষ অংশগ্রহণ করেন।

সমাবেশে উপস্থিত ছিলেন গণমজলিশ মৌলভীবাজারের সভাপতি ডা. ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক ডা. মোবারক হোসেন, সদস্য কামাল হোসেন ও আমির হোসেনসহ সাধারণ মুসুল্লিরা।

Advertisement

এ সময় বক্তারা বলেন, বিশ্ব মানবতার দিশারী ও মহানবী (সা.)। কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করা যাবে না এবং ভারতের মাইনরিটি মহিলাদের ধর্মীয় স্বাধীনতা দিতে হবে। এ ছাড়া ভারতের হিন্দু পরোহিত কর্তৃক কটুক্তি অবমাননার বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ও বাংলাদেশে ভারতের হাই কমিশনকে তলব করে এর তীব্র প্রতিবাদ করার জন্য আমন্ত্রণ জানান বক্তারা।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!