ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হাওরে মাছ ধরতে গিয়ে প্রাণ গেল কিশোরের

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১২, ৪ অক্টোবর ২০২৪
হাওরে মাছ ধরতে গিয়ে প্রাণ গেল কিশোরের
প্রতীকী ছবি

সুনামগঞ্জের দিরাইয়ে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সোহাগ দাস (১০) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে উপজেলার জারুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানান, প্রতিদিনের মতো সোহাগ দাস বাড়ির পাশের হাওরে মাছ ধরছিল। এক পর্যায়ে প্রচণ্ড বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাতে সোহাগের মৃত্যু হয়।

দিরাই থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!