ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তেঁতুলিয়ায় বাঁশঝাড়ে মিলল ১৪ ফুট লম্বা অজগর

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪০, ৫ অক্টোবর ২০২৪
তেঁতুলিয়ায় বাঁশঝাড়ে মিলল ১৪ ফুট লম্বা অজগর
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করেছে বন বিভাগ। যার দৈর্ঘ্য ১৪ ফুট এবং এর ওজন ৯ কেজি ২০০ গ্রাম। পরে সেটি রামসাগর জাতীয় উদ্যানে পাঠানো হয়েছে।

শনিবার বিকেলে উপজেলার দেবনগর ইউনিয়নের নন্দগছ এলাকা থেকে সাপটি উদ্ধার করা হয়।

জানা যায়, তেঁতুলিয়া সীমান্তের একটি বাঁশঝাড়ে সাপটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে বনবিভাগের কর্মকর্তারা সাপটি উদ্ধার করেন। সাপটির দৈর্ঘ্য ১৪ ফুট এবং ওজন ৯ কেজি ২০০ গ্রাম।

Advertisement

বন বিভাগের বিট কর্মকর্তা নুরুল হুদা জানান, স্থানীয় সাদেকুল নামে এক ব্যক্তির সহযোগিতায় সাপটি বস্তাবন্দি করা হয়। পরে সাপটি দিনাজপুর রামসাগর জাতীয় উদ্যানে পাঠানো হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে রাব্বি বলেন, এর আগেও কয়েকবার এলাকায় অজগর দেখা যায়। ধারণা করা হচ্ছে- পাহাড়ি ঢলের কারণে ভারতীয় সীমান্ত দিয়ে সাপটি এসেছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!