[ দেশজুড়ে ]
তিন টাকা বেশি নেয়ায় ডিম ব্যবসায়ীকে জরিমানা ১০ হাজার
ছবি: সংগৃহীত
ফরিদপুরে বেশি দামে ডিম বিক্রি করায় এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। শনিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহরের বিভিন্ন দোকানে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।
অভিযানকালে শহরের চক বাজারের ডিম ব্যবসায়ী একতা ট্রেডার্সের মালিক মো. জাহিদ হাসানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানান, সরকারিভাবে প্রতিটি ডিমের মূল্য ধরা হয়েছে ১১ টাকা ৮৭ পয়সা। কিন্তু ওই দোকানদার তার থেকে ৩ টাকা ১৩ পয়সা বেশি দামে ডিম বিক্রি করছিলেন। পাশাপাশি তিনি ডিম কেনা ও বেচার রশিদ দেখাতে পারেননি। ফলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪০ ধারায় তাকে দোষী সাব্যস্ত করে ১০ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।
.png)
পরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর একটি দল চকবাজারসহ ফরিদপুরের বিভিন্ন বাজারের ডিমের দোকানে সরকার নির্ধারিত ডিমের মূল্য তালিকা টানিয়ে দেন।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!