বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড জিআরপি ফাঁড়ির ইনচার্জ এসআই ফারুক হোসেন।
জানা যায়, সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সাগরিকা এক্সপ্রেস বাড়বকুণ্ড শুকলালহাট এলাকা অতিক্রম করার সময় অজ্ঞাত এক তরুণী ট্রেনে কাটা পড়ে মারা যান। অপরদিকে বিকেল সাড়ে ৫টায় মীরসরাইয়ের মস্তাননগর এলাকায় ট্রেনে কাটা পড়ে মারা যান অজ্ঞাত এক যুবক । খবর পেয়ে সীতাকুণ্ড লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় জিআরপি থানা পুলিশ।
.png)
সীতাকুণ্ড জিআরপি ফাঁড়ির ইনচার্জ এসআই ফারুক হোসেন বলেন, আমাদের ফাঁড়ি এলাকায় ঘটনা হওয়ায় দুটি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। তাদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে আমরা ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা করছি। এ ঘটনায় চট্টগ্রাম রেলওয়ে থানায় দুটি অপমৃত্যুর মামলা হয়েছে।