আটককৃত পাবনা জেলার ইশ্বরদী উপজেলার চক আলাদী গ্রামের মো. নাজমুল হোসেন (২৪) ও একই জেলার সদর উপজেলার চর-ভাঙ্গাবাড়িয়া গ্রামের মো. জাকারিয়া হোসেন (২০)।
সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ মিডিয়া উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
.png)
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকালে বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের সাতবর্গ এলাকা থেকে ট্রাকসহ তাদের আটক করা হয়। পরে তাদের ট্রাক তল্লাশি করে ২৫০ বস্তা চিনি উদ্ধার করা হয়। চিনির বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা সঠিক কোনো তথ্য দিতে পারেনি। ফলে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে চিনি আনায় সেসব জব্দ করা হয়েছে।