ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আখাউড়ায় টিকিট কালোবাজারিসহ গ্রেফতার ২

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৯, ৮ অক্টোবর ২০২৪
আখাউড়ায় টিকিট কালোবাজারিসহ গ্রেফতার ২
গ্রেফতারকৃত আব্দুল হেকিম মিয়া ও আল-আমিন -ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৃথক স্থানে অভিযান চালিয়ে চিহ্নিত টিকিট কালোবাজারি ও ছিনতাই মামলার আসামিসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- পৌর শহরের নারায়নপুর এলাকার আব্দুর রহিম মিয়ার ছেলে আব্দুল হেকিম মিয়া ও দেবগ্রাম (বাগানবাড়ী) এলাকার আব্দুস সাত্তার মিয়ার ছেলে আল-আমিন।

মঙ্গলবার দুপুরে ওই দুইজনকে ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে সোপর্দ করা হয়েছে।

Advertisement

পুলিশ জানায়, গোপন সংবাদ মাধ্যমে খবর পেয়ে সোমবার রাতে রেলওয়ে স্টেশন এলাকায় ও সড়ক বাজারের পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

আখাউড়া থানার ওসি মোহাম্মদ আবুল হাসিম গ্রেফতার হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, স্টেশন ও সড়ক বাজার এলাকায় পৃথক স্থানে অভিযান চালিয়ে ওই দুইজনকে গ্রেফতার করা হয়। এরমধ্যে একজন টিকিট কালোবাজারি ও একাধিক মামলার আসামি রয়েছে।

তিনি আরো বলেন, আল-আমিনের বিরুদ্ধে থানায় ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: আখাউড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!