ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

আশুলিয়ায় ১১ কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ

সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫২, ৮ অক্টোবর ২০২৪
আশুলিয়ায় ১১ কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ
ফাইল ছবি

শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়ার জামগড়া, কাঠগড়া এলাকার ৬টি ফ্যাক্টরি শ্রম আইনের ১৩(১) ধারায়, ২টি ফ্যাক্টরিতে সাধারণ ছুটি এবং ৩টি ফ্যাক্টরিতে কর্মবিরতি ছাড়া অন্যান্য ফ্যাক্টরি খোলা রয়েছে।

মঙ্গলবার সকাল থেকে এসব কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে পড়ে। 

জানা গেছে, শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়ার কাঠগড়া ও জামগড়া এলাকাস্থ ৬টি ফ্যাক্টরিতে শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ, ৩টি ফ্যাক্টরিতে সাধারণ ছুটি এবং আশুলিয়ার নাসা গ্রুপ, সাদ ফ্যাশন, রোজ ইন্টিমেট গার্মেন্টসে কর্মবিরতি ও নবীনগর-চন্দ্রা মহাসড়কে অবস্থান গ্রহণ ব্যতীত অন্যান্য ফ্যাক্টরি খোলা রয়েছে এবং শ্রমিকরা যথাসময়ে ফ্যাক্টরিতে প্রবেশ করে কাজ করছে।  

১৩(১) ধারায় বন্ধ হওয়া ফ্যাক্টরি:

ক) আয়শা ক্লোথিং লি.
খ) আঞ্জুমান গার্মেন্টস লি.
গ) রাইজিং টেক্স ফ্যাশন লি.
ঘ) এ এফ ম্যানুফেকচার লি. 
ঙ) আল মুসলিম এ্যাপারেলস লি.
চ) মার্স ক্ল্যাসিক ওয়্যার লি. 
 
সাধারণ ছুটি ঘোষিত ফ্যাক্টরি: 

ক) জেনারেশন নেক্সট ফ্যাশন
খ) ডেকো ডিজাইন লি.
গ) ডংলিয়ন ফ্যাশন বিডি লি.

সড়ক অবরোধ:
ক) আশুলিয়ার বারইপাড়াস্থ রোজ ইন্টিমেট গার্মেন্টস শ্রমিকদের বারইপাড়া বাসস্ট্যান্ড এলাকায় সকাল ৯টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কে অবস্থান গ্রহণ করায় ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: সাভার
লিংক সফলভাবে কপি হয়েছে!