এসময় বক্তব্য দেন, শহিদ সারওয়ারদি, আব্দুল আউয়াল, মোকছেদুল ইসলাম খান বুলবুল ও রিয়াদ হোসেন।
উল্লেখ্য, ভোটমারী খাদ্য গুদাম থেকে প্রায় ৩৫০ মেট্রিক টন চাল আত্মসাতের ঘটনায় গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলমকে গত শনিবার (৫ অক্টোবর) হাতীবান্ধা উপজেলার সীমান্তবর্তী এলাকার একটি বাড়ি থেকে আটক করে থানা পুলিশ।
.png)
প্রায় সাড়ে তিন কোটি টাকার চাল আত্মসাতের ঘটনা ফাঁস হওয়ার পর নড়েচড়ে বসেছে প্রশাসন। এদিকে ঘটনা তদন্তে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) দায়িত্ব দেয়া হয়েছে।