ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ইলিশ বিক্রি হবে কেটে, কেনা যাবে এক টুকরোও

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৫৪, ৯ অক্টোবর ২০২৪
ইলিশ বিক্রি হবে কেটে, কেনা যাবে এক টুকরোও
ফাইল ফটো

রাজশাহীতে ইলিশ মাছ কেটে বিক্রি করা হবে। কেউ চাইলে তার চাহিদা মতো এক টুকরো ইলিশও কিনতে পারবেন।

বৃহস্পতিবার বেলা ১১টায় রাজশাহী নগরীর সাহেববাজারের মাছপট্টিতে ইলিশ মাছ কেটে বিক্রির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

জানা গেছে, বাজারে সব সময় ইলিশ মাছের দাম চড়া থাকে। এমন চড়া দামের কারণে অনেক নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষের পক্ষে আস্ত ইলিশ কেনা সম্ভব হচ্ছে না। তাই টুকরো করে ইলিশ মাছ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদ ও ব্যবসায়ী ঐক্য পরিষদ।

Advertisement

এ বিষয়ে রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী জানান, দাম চড়া কারণে অনেক গরিব মানুষ বছরে এক টুকরো ইলিশও খেতে পান না। তাদের কথা চিন্তা করে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। কেজি হিসেবে মাছের যে দাম ধরা হবে, কেটে তার অংশ হিসেবে যে দাম পড়বে ক্রেতার কাছ থেকে সে দাম নেয়া হবে।

তিনি আরো জানান, দুর্গোৎসব চলছে। এজন্য তারা এই সময়ে ইলিশ মাছ কেটে বিক্রি করার জন্য ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেছেন। ইলিশ ব্যবসায়ীরাও সম্মত হয়েছেন। বৃহস্পতিবার এভাবে ইলিশ বিক্রির উদ্বোধন করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!