বৃহস্পতিবার সকালে কোনাবাড়ি থানা পুলিশ এক বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত হালিম মিয়া (৩৪) বরিশালের বাবুগঞ্জ থানার রবিয়াদি গ্রামের বাসিন্দা মৃত আ. মান্নানের ছেলে। বর্তমানে তিনি গাজীপুরের কোনাবাড়ি এলাকায় ভাড়া বাসায় থেকে চুরির কাজে সক্রিয় ছিলেন।
.png)
পুলিশ জানায়, হালিম মিয়া একটি চোরচক্রের সদস্য হিসেবে কাজ করতেন এবং তার কাছ থেকে চুরি করা একটি অটোরিকশা উদ্ধার করা হয়েছে।
কোনাবাড়ি থানার এসআই তাইম বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করি এবং বুধবার রাত ১১টায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করি। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং এই চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়রা জানায়, গাজীপুর এলাকায় চোরাই অটোরিকশা চক্রের তৎপরতা দিনদিন বেড়েই চলেছে, তবে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করায় তারা কিছুটা স্বস্তি অনুভব করছেন।