[ দেশজুড়ে ]
ভোলায় আটক ৮ জেলে, ৮০ কেজি ইলিশ গেল এতিমখানায়
ছবি: সংগৃহীত
ভোলার চরফ্যাসনের মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৮ জেলেকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের কাছ থেকে জব্দ করা হয় ৮০ কেজি ইলিশ ও প্রায় ৮ হাজার মিটার কারেন্ট জাল। মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে বলে জানায় মৎস্য বিভাগ।
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় শনিবার (১২ অক্টোবর) ভোররাতে চরফ্যাসনের মেঘনার সামরাজ এলাকা থেকে তাদের আটক করা হয়।
মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় শনিবার মধ্যরাত থেকে মেঘনায় অভিযান চালায় মৎস্য বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনী। ভোরে মেঘনার সামরাজ এলাকায় মাছ ধরা অবস্থায় আট জেলেকে আটক করে অভিযানকারী দল।
.png)
পরবর্তীতে তাদের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালেক মূহিদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধংস করা হয়েছে আর মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!