[ দেশজুড়ে ]
গাছের ডাল থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার
ঝুলন্ত মরদেহ দেখতে স্থানীয়দের ভিড় -ছবি: ডেইলি বাংলাদেশ
মানিকগঞ্জ পৌরসভার পূর্বদাশড়া এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৩ অক্টোবর) বিকেল ৫টার দিকে ওই এলাকার কাটাখালী ব্রিজের উত্তর পাশের খালপাড়ের একটি গাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর। পুলিশ তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানাতে পারেনি।
.png)
মানিকগঞ্জ থানার এসআই বাবলু জানান, পৌরসভার পূর্বদাশড়া এলাকার খালের উত্তর পাড়ের একটি গাছে গামছা দিয়ে বাঁধা একটি মরদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে বিকেল ৫টার দিকে ঘটনাস্থল থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি। পরিচয় জানার পাশাপাশি মরদেহটির ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়রা বলছেন, ঘটনাস্থলে প্রতিনিয়ত বখাটে ও মাদকসেবীদের আড্ডা চলে। অনেকটা নির্জন থাকায় এখানে প্রতিদিন মাদকের আড্ডা বসে।
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মানিকগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!