ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সেন্টমার্টিনে স্পিডবোট ডুবিতে নিখোঁজ ১, জীবিত উদ্ধার ৮

টেকনাফ ও কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২১, ১৪ অক্টোবর ২০২৪
সেন্টমার্টিনে স্পিডবোট ডুবিতে নিখোঁজ ১, জীবিত উদ্ধার ৮
শাহপরীর দ্বীপ গোলারচর এলাকায় নাফ নদের মোহনায় স্পিডবোট ডুবি। ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে স্পিডবোট ডুবে যাওয়ার ঘটনায় ৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক শিশু নিখোঁজ রয়েছে।

সোমবার বেলা ১১টার দিকে নাফনদীর গোলারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ শিশু সেন্টমার্টিন ইউনিয়নের পূর্ব পাড়ার বাসিন্দা সাদ্দাম হোসেনের মেয়ে নুর আলাইশা (৮)।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী। 

Advertisement

স্থানীয়দের বরাতে ইউএনও আদনান চৌধুরী জানান, সোমবার বেলা ১১টার দিকে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথের শাহপরীর দ্বীপের অদূরে গোলারচর এলাকায় একটি স্পিডবোট ডুবির ঘটনা ঘটে। পরে স্পিডবোট নিয়ে উদ্ধার তৎপরতা চালানো হয়। তবে ঢেউয়ের ধাক্কায় স্পিডবোটটি ডুবে যায়।

তিনি আরও জনান, এ ঘটনায় স্পিডবোটের চালকসহ ৮ যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়। এক শিশু নিখোঁজ রয়েছে। নিখোঁজ শিশুকে উদ্ধার করার জন্য কোস্টগার্ডসহ স্থানীয়রা কাজ পরিচালনা করছেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!