[ দেশজুড়ে ]
দুটি ট্রলিং জাহাজসহ ৩১ ভারতীয় জেলে আটক
আটককৃত দুই জাহাজ -ছবি: ডেইলি বাংলাদেশ
বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে ৩১ জেলেসহ ভারতীয় দুটি ট্রলিং জাহাজ আটক করেছে নৌবাহিনীর সদস্যরা।
মঙ্গলবার বিকেলে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বিএনএস শহীদ আকতার উদ্দিন নিয়মিত অভিযান পরিচালনাকালে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর থেকে তাদের আটক করে।
আটককৃত জেলেদের বাড়ি ভারতের চব্বিশ পরগনা জেলার বিভিন্ন গ্রামে। বুধবার সকাল ১০টায় পায়রা বন্দরের জেটি এলাকায় সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেন বিএনএস শহীদ আকতার উদ্দিন জাহাজের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মসিউল ইসলাম।
.png)
এই কর্মকর্তা বলেন, নিয়মিত টহল পরিচালনাকালে দেশের সীমানায় জয় জগন্নাথ ও মা বাসন্তী নামের জাহাজ দুটি দেখতে পাই। পরে অভিযান চালিয়ে জাহাজসহ ৩১ জেলেকে আটক করা হয়। বুধবার তাদের কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, মা ইলিশ রক্ষায় ১৩ সেপ্টেম্বর থেকে ৩ নভেম্বর পর্যন্ত সাগর ও নদীতে ২২ দিন মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার।
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কলাপাড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!