ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বজ্রপাতে মাঠেই প্রাণ হারালেন ইমন

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:১৯, ১৮ অক্টোবর ২০২৪
বজ্রপাতে মাঠেই প্রাণ হারালেন ইমন
ফাইল ফটো

ফরিদপুরে মাঠে পেঁয়াজের বীজ বপনের সময় বজ্রপাতে ইমন জমাদ্দার নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টার দিকে নর্থ চ্যানেল ইউনিয়নের পদ্মা নদীর চর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইমন জমাদ্দার সোবাহান মোল্লার ডাঙ্গী গ্রামের বাসিন্দা আফজাল জমাদ্দারের ছেলে।

নর্থ চ্যানেল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মোস্তাকুজ্জামান বলেন, ইমন জমাদ্দার তার জমিতে পেঁয়াজের চাড়া রোপণ করছিলেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!