শুক্রবার বিকেলে নদীতে অভিযান পরিচালনার সময় এ ঘটনা ঘটে।
হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর হোসেন বলেন, মা ইলিশ রক্ষায় র্যাব, কোস্ট গার্ড ও আনসার বাহিনীর সদস্যদের নিয়ে উপজেলার মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা মেঘনা নদীতে অভিযান চালায়।
.png)
এ সময় নদীতে জাল ফেলে অবস্থান করা একটি নৌকাসহ কয়েক জেলেকে আটক করা হয়। তখন তাদের ডাকে আরো তিনটি নৌকা এসে অভিযান পরিচালনাকারী দলের ওপর হামলা করেন জেলেরা।
জেলেরা নৌযানে ইট, লাঠির মাথায় কাপড় পেঁচিয়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে নিক্ষেপ করেন। এতে এক আনসার সদস্য, চার কর্মচারী ও তিনি (ইউএনও) আহত হন।
ইউএনও আরো বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যাব সদস্যরা ১১ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। একপর্যায়ে হামলাকারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১১ জেলেকে আটক করা হয়।
আটক ১১ জেলের মধ্যে চারজনের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। অন্য সাতজনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।