ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

হিজবুল্লাহর ড্রোন হামলায় ৩১ ইসরায়েলি সেনা আহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:৪৯, ১৮ অক্টোবর ২০২৪
হিজবুল্লাহর ড্রোন হামলায় ৩১ ইসরায়েলি সেনা আহত
ফাইল ফটো

লেবাননের সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহর চালানো এক ড্রোন হামলায় প্রায় ৩১ জন ইসরায়েলি সেনা আহত হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন সূত্র।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দক্ষিণ লেবাননের সীমান্ত অঞ্চলে ইসরায়েলি সেনাদের একটি জমায়েত লক্ষ্য করে হিজবুল্লাহ ড্রোন হামলা চালায়।

স্থানীয় ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, এই হামলায় প্রায় ৩১ জন ইসরায়েলি সেনা আহত হয়েছে।

Advertisement

অন্যদিকে কিছু সংবাদ মাধ্যমে উল্লেখ করা হয়েছে, গত রাতে লেবাননের দক্ষিণাঞ্চলে সংঘর্ষের সময় আহত হওয়া তিন ইসরায়েলি সেনাকে চিকিৎসার জন্য জিভ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ ঘটনার ফলে ইসরায়েলি বাহিনীর মধ্যে আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

সাম্প্রতিক সময়ে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে সংঘাত বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী এলাকায় এ সংঘর্ষে বেশ হতাহতের ঘটনা ঘটছে।

সূত্র: ইরনা, আল-মায়াদিন

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!