[ দেশজুড়ে ]
ময়মনসিংহে ৩৯৬ বোতল মদসহ আটক ২
উদ্ধারকৃত মদ। ছবি: ডেইলি বাংলাদেশ
ময়মনসিংহের তারাকান্দা থেকে ৩৯৬ বোতল মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪। শনিবার দুপুরে উপজেলার রুপচন্ডপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার দিঘার কান্দা গ্রামের মাহবুব মিয়া (৩০) ও চর বরভিলা গ্রামের মফিজুল ইসলাম (৪৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৪ এর সিনিয়র এএসপি নাজমুল ইসলাম।
র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে তারাকান্দার শেরপুর-ময়মনসিংহ হাইওয়ে রোডস্থ রুপচন্ডপুর গ্রামে চেকপোস্ট বসানো হয়। দুপুরে একটি অটোরিকশাযোগে দুই ব্যক্তি যাচ্ছিলেন। এ সময় সন্দেহভাজন হিসেবে অটোরিকশাটিকে থামানো হয়। পরে রিকশাটিতে তল্লাশি চালানো হলে ৩৯৬ বোতল মদ পাওয়া যায়। পরে ওই দুইজনকে আটক করে র্যাব।
এএসপি নাজমুল ইসলাম জানান, উদ্ধারকৃত আলামতসহ দুই মাদক ব্যবসায়ীকে সদর থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!