রোববার (২০ অক্টোবর) শহরের টাউন হল চত্বরে এইচএসসি ব্যাচ ২০২৪ ময়মনসিংহ বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে এ অবস্থান ও শিক্ষা বোর্ডের অভিমুখে গণমিছিল কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে নেতৃত্ব দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যানিমেল হাজবেন্ড্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আজিজুল হক।
.png)
আরো উপস্থিত ছিলেন- আনন্দমোহন কলেজের শিক্ষার্থী নাঈম ইসলাম, শেরপুর সরকারি কলজের শিক্ষার্থী মোহাম্মদ শরিফুল ইসলাম শান্তসহ ময়মনসিংহ বিভাগের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীরা।
এ সময় ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ইংরেজি ও আইসিটি বিষয়ে নমনীয়ভাবে খাতা দেখে রেজাল্ট পূর্ণ বিবেচনা করে বৈষম্যহীন ফলাফল অন্যান্য শিক্ষা বোর্ডের ন্যায় ময়মনসিংহ শিক্ষাবোর্ডের রেজাল্টের মূল্যায়নের দাবি জানান শিক্ষার্থীরা।