[ দেশজুড়ে ]
৯ মাস বয়সী ফাতিমার রহস্যজনক মৃত্যু
৯ মাস বয়সী ফাতিমা -ছবি: ডেইলি বাংলাদেশ
নড়াইলে ফাতিমা নামে ৯ মাস বয়সী এক শিশুর রহস্যজনক মৃ্ত্যু হয়েছে। স্বাভাবিক মৃত্যু নাকি শ্বাসরোধে হত্যা করা হয়েছে, তা নিয়ে পুলিশ ও চিকিৎসকদের মাঝে সন্দেহ তৈরি হয়েছে।
জানা গেছে, নড়াইল পৌরসভার বরাশুলা গ্রামের ইসমাইল মোল্যার ৯ মাস বয়সী কন্যা ফাতিমাকে শনিবার সন্ধ্যায় মৃত অবস্থায় নড়াইল সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় চিকিৎসক মৃত্যুর কারণ জানতে চাইলে তাদের কথা এলোমেলা হওয়ায় সন্দেহের সৃষ্টি হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম জানান, ওই শিশুটির পিতা চাকরির কারণে বাড়িতে থাকেন না। পারিবারিক কলহের জেরে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে কিনা তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে। মৃত্যুর কারণ হত্যাকাণ্ড হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!