সোমবার (২১ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের দায়িত্বরত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, বিকেলে দুই মোটরসাইকেল আরোহী আশেকপুর বাইপাস এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একতা পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন এবং ঢাকায় নেয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। বাসটি আটক করলেও এর চালক ও সহকারী পলাতক রয়েছেন।
.png)