নিহতরা হলেন, উপজেলার চরশিমুলচূড়া গ্রামের শুকুর আলীর ছেলে সবুজ মিয়া (২১) ও উপজেলার দহেরপাড় ইজারাপাড়া গ্রামের লতা মিয়ার ছেলে জাকিরুল ইসলাম জয় (২৪)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার রাতে সবুজ মিয়া মোটরসাইকেলযোগে শ্রীবরদী পৌর শহরের দহেরপাড় সড়ক দিয়ে শ্রীবরদী বাজারের দিকে যাচ্ছিলেন। অপরদিকে জাকিরুল ইসলাম জয় শ্রীবরদী বাজার থেকে দহেরপাড়ের দিকে যাচ্ছিলেন। ওই সময় পৌর শহরের শ্মশানঘাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুই মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেলের চালক সবুজ মিয়া। গুরুতর আহত হন আরেক মোটরসাইকেলের চালক জয়।
.png)
পরে স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আহত জয়কে জেলা সদর হাসপাতালে রেফার্ড করেন। সেখানে জয়ের অবস্থা আরও অবনতি হলে তাকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টায় মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার ওসি আনোয়ার জাহিদ বলেন, ওই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।