[ দেশজুড়ে ]
যশোরে চাঁদাবাজির অভিযোগে যুবক আটক
ছবি: ডেইলি বাংলাদেশ
যশোরের ঝিকরগাছা উপজেলায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে আক্তার হোসেন নামে এক যুবককে আটক করেছেন যশোর আর্মি ক্যাম্পের সদস্যরা।
বুধবার (২৩ অক্টোবর) সকালে উপজেলার পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত আক্তার হোসেন উপজেলার পুরন্দরপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে।
জানা যায়, রাতে মেজর মাসুদ রায়হানের নেতৃত্বে ঐ এলাকায় অভিযান চালায় যশোর আর্মি ক্যাম্পের সদস্যরা। এ সময় চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে আক্তার হোসেনকে আটক করেন তারা। আটককৃত আক্তারের বিরুদ্ধে ঝিকরগাছা থানায় একাধিক মামলা রয়েছে। পরে তাকে ঝিকরগাছা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!