ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পুকুরে ডুবে আড়াই বছরের আদিবার মৃত্যু

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৩, ২৪ অক্টোবর ২০২৪
পুকুরে ডুবে আড়াই বছরের আদিবার মৃত্যু
ছবি: প্রতীকি

কক্সবাজারের চকরিয়ায় পুকুরে ডুবে আড়াই বছর বয়সী এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ৯নং ওয়ার্ড চৌয়ারফাঁড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুর নাম আদিবা। সে ওই এলাকার বোরহান উদ্দিনের কন্যা।

চকরিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু বিষয়টি নিশ্চিত করে বলেন, বাড়ির উঠানে খেলছিল শিশু আদিবা। এ সময় পরিবারের সদস্যরা বাড়ির ভেতরে কাজ করছিলেন। একপর্যায়ে আদিবা হামাগুড়ি দিতে দিতে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়।

Advertisement

অনেক খোঁজাখুঁজির পর রাত ৯টার দিকে আদিবার লাশ পুকুরে ভাসতে দেখে পরিবারের লোকজন। পরে তার নিথর দেহ উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বৃহস্পতিবার সকালে জানাজা শেষে আদিবাকে সামাজিক কবর স্থানে দাফন করা হয়। 

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: চকরিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!