ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ওভারটেক করতে গিয়ে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৭

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৫, ২৪ অক্টোবর ২০২৪
ওভারটেক করতে গিয়ে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৭
ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীতে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শাহ জাহান মিয়া নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো সাতজন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেল সোয়া ৩টার দিকে শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের সৈয়দনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ইটাখোলা হাইওয়ে থানার পরিদর্শক সোহেল সারোয়ার।

Advertisement

আহতদের মধ্যে একই পরিবারের চারজন রয়েছেন। এরা হলেন- হবিগঞ্জের লিটন মিয়া (৩৫), তার স্ত্রী ঝর্ণা বেগম (২৬), তাদের দুই মেয়ে তানহা (৬) ও মিনহা (৮)।

এছাড়া অন্য আহতরা হলেন- নারায়ণগঞ্জে জেলার রূপগঞ্জের দুলাল মিয়ার ছেলে সাইদুল ইসলাম (২৪), অজ্ঞাত এলাকার মনজুর (৫৬), সুর্বণা (৪০) ও অজ্ঞাত আরো একজন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ পরিদর্শক সোহেল সারোয়ার বলেন, বিকেল ৩টার পর বাতাস আর বৃষ্টি হচ্ছিলো। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কে সিলেটগামী মিতালী পরিবহন ও ঢাকাগামী মডার্ন সার্ভিস নামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

তিনি আরো বলেন, দুর্ঘটনার আগে গাড়ি দুটি ওভারটেক করতে চেয়েছিলো। এ সময় মুখোমুখি সংঘর্ষ হয়ে গাড়ি দুটির সামনের দিক দুমড়ে-মুচড়ে যায়। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে গাড়ি দুটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। এছাড়া আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। এ সময় কর্তব্যরত চিকিৎসক শাহ আলম নামে একজনকে মৃত ঘোষণা করেন। বাকি আহতদের মধ্যে ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!