ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেঘনায় ইলিশ ধরায় ৯ জেলের কারাদণ্ড

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৬, ২৪ অক্টোবর ২০২৪
মেঘনায় ইলিশ ধরায় ৯ জেলের কারাদণ্ড
কারাদণ্ডপ্রাপ্ত ৯ জেলে -ছবি: ডেইলি বাংলাদেশ

প্রজনন রক্ষায় চাঁদপুরের পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় আটক ১৪ জেলের মধ্যে ৯ জনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বাকি ৫ জেলে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৪ অক্টেবার) রাত ৮টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটি ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকার।

চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় জেলা ও উপজেলা টাস্কফোর্স অভিযান পরিচালনা করে ১৪ জন জেলেকে আটক করা হয়। এরমধ্যে ৫ জেলের ৭ দিনের এবং ৪ জেলের ১০ দিনের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়াও বাকি ৫ জন জেলে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদেরকে মুচলেকা রেখে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

Advertisement

এছাড়াও অভিযানে জেলেদের হেফাজতে থাকা ৩টি ইঞ্জিনচালিত মাছ ধরার নৌকা, ৩৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং ৩৩ কেজি মা ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত কারেন্ট জাল কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে আগুনে পুড়িয়ে বিনষ্ট এবং নৌকাগুলো কোস্টগার্ডের হেফাজতে রয়েছে। আর জব্দকৃত ইলিশ স্থানীয় বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: চাঁদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!