ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

যমুনাতে কারেন্ট জাল দিয়ে মাছ শিকার, তিন জে‌লে‌কে কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৫৩, ১৭ অক্টোবর ২০২৪
যমুনাতে কারেন্ট জাল দিয়ে মাছ শিকার, তিন জে‌লে‌কে কারাদণ্ড
ছবি- ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীতে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের অভিযোগে তিন জে‌লে‌কে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার রাত ৯ টার দি‌কে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শওকত মেহেদী এ কারাদণ্ড দেন। এ সময় জেলেদের কাছ থেকে ১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ৫ কেজি ইলিশ মাছ উদ্ধার করেন। জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে দেওয়া হয়।

কারাদণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন- টাংগাইল সদর উপ‌জেলার কালিয়া পাড়া গ্রা‌মের মো. শাহজাহান শে‌খের ছে‌লে মো. আব্দুল খালেক (২২), মাইঝাল গ্রা‌মের শাহেব আলী ছেলে মো. জেহেল (৫০) ও একই আব্দুল আজিজের ছে‌লে মো. কালাম (৪০)।

চৌহালী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তানভির হাসান বলেন, নদীতে মাছ শিকারে কারেন্ট জাল ব্যবহার সম্পূর্ণ অবৈধ। এ জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!