ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝোপে মিলল হানিফের ক্ষতবিক্ষত মরদেহ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৬, ২৫ অক্টোবর ২০২৪
ঝোপে মিলল হানিফের ক্ষতবিক্ষত মরদেহ
ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয়রা। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় মো. হানিফ নামে এক প্রাইভেটকার চালকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রাম সংলগ্ন ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশের একটি ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত হানিফ লক্ষীপুর জেলার রায়পুর থানার কেরোয়া এলাকার মৃত মো. কেরামত আলীর ছেলে। তিনি ছিনতাই হওয়া ওই প্রাইভেটকারটির চালক ছিলেন। 

Advertisement

পুলিশ জানায়, রাতে কোনো এক সময় হানিফকে কুপিয়ে হত্যা করে প্রাইভেটকারটি নিয়ে গেছে দুর্বৃত্তরা।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী জানান, নিহত হানিফের স্ত্রী ও পরিবারের লোকজন ঘটনাস্থলে আসার পর মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানানো হবে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!