[ দেশজুড়ে ]
পাকুন্দিয়ায় বাজারে অভিযান, ৪ জনকে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে চারজনকে মোট ৩৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
শুক্রবার দুপুর আড়াইটা থেকে বিকেল ৪টার পর্যন্ত উপজেলার তারাকান্দি ও পৌর এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার এই বাজার মনিটরিং কার্যক্রম চালান।
জানা যায়, বাজার মনিটরিং করার সময় অসাধু ব্যবসায়ী দ্রব্যমূল্যের দাম বেশি রাখায় ভোক্তা আইনে চারজনকে ৩৫০০ টাকা করে জরিমানা করা হয়।
.png)
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সিন্ডিকেটমুক্ত ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!