[ দেশজুড়ে ]
সিরাজগঞ্জে চুরির মামলায় ইউপি সদস্যসহ গ্রেফতার ৩
গ্রেফতারকৃত মো. কোরবান আলী, মো. সজিব ও রাসেল খাঁ -ছবি: ডেইলি বাংলাদেশ
সিরাজগঞ্জ কামারখন্দে চুরির মামলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৫ অক্টোবর) ভোররাতে উপজেলার কোনাবাড়ী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন- কামারখন্দ উপজেলার ঝাঐল ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. কোরবান আলী, টাঙ্গাইল জেলার কালিহাতী থানার মোহাম্মদ আইয়ুব আলী খানের ছেলে মো. সজিব ও সিরাজগঞ্জ সদর থানার কান্দাপাড়া মহল্লার মো. শরিফুল ইসলামের ছেলে রাসেল খাঁ।
কামারখন্দ থানা পুলিশের তথ্যসূত্রে জানা যায়, ইউপি সদস্য কোরবান আলীর বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, মাদক, ছিনতাই ও চুরিসহ ২৪টি মামলা রয়েছে। সবশেষ চুরির মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কামারখন্দ থানার ওসি মোখলেসুর রহমান বলেন, কোরবান আলীকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!