[ দেশজুড়ে ]
যমুনায় গোসলে নেমে স্কুলশিক্ষার্থী নিখোঁজ
নিখোঁজ স্কুলশিক্ষার্থীকে উদ্ধারে ডুবুরি দল অভিযান চালাচ্ছে -ছবি: ডেইলি বাংলাদেশ
সিরাজগঞ্জে যমুনা নদীতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে নবম শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে শহরের ৩ নম্বর ক্রস বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ স্কুলশিক্ষার্থীর নাম জিহাদ। সে শহরের হোসেনপুর বাগান বাড়ি এলাকার জুয়েলের ছেলে।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আতাউর রহমান জানান, দুপুরে শহরের ৩ নম্বর ক্রস বাঁধ এলাকায় বন্ধুদের সঙ্গে ফুটবল খেলা শেষে যমুনা নদীতে গোসলে নামে সবুজ কানন স্কুলের ৯ম শ্রেণির শিক্ষার্থী জিহাদ। এ সময় নদীর তীব্র স্রোতে জিহাদসহ ৩ জন ভেসে যায়। ২ জনকে স্থানীয়রা টেনে পাড়ে তুললেও পানিতে তলিয়ে যায় জিহাদ। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নৌকা নিয়ে উদ্ধার করতে না পেরে ডুবুরি দলকে খবর দেয়। তারা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!