[ দেশজুড়ে ]
নিখোঁজের ২ দিন পর বৃদ্ধের লাশ উদ্ধার
ছবি: প্রতীকি
মৌলভীবাজারের কুলাউড়ায় ওষুধ আনতে গিয়ে নিখোঁজের ২ দিন পর জরি মিয়া (৮৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১২ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার বরমচাল ইউনিয়নের ইটাখোলা গ্রামের ইটাছড়া খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, জরি মিয়া মানসিক ভারসাম্যহীন ছিলেন। গত বৃহস্পতিবার বিকেলে তিনি ফার্মেসি থেকে ওষুধ আনতে স্থানীয় বাজারে যান। এরপর আর বাড়ি ফেরেননি। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও তাকে কোথাও পাওয়া যায়নি। নিখোঁজের ২ দিন পর শনিবার বিকেলে ইটাছড়া খালে জরি মিয়ার ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে রাতে তার লাশ উদ্ধার করে পুলিশ।
.png)
কুলাউড়া থানার এসআই আব্দুল আলীম জানান, নিখোঁজের ২ দিন পর শনিবার বিকেল ৫টার দিকে ইটাছড়া খালে জরি মিয়ার ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে রাতে তার লাশ উদ্ধার করা হয়।
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মৌলভীবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!