ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নরসিংদীতে ট্রাকচাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহত

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫০, ২৬ অক্টোবর ২০২৪
নরসিংদীতে ট্রাকচাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহত
দুর্ঘটনাকবলিত গাড়ি। ছবি: সংগৃহীত

নরসিংদীর শিবপুর উপজেলায় ট্রাকচাপায় অটোরিকশার ছয় যাত্রী নিহত হয়েছেন। 

শনিবার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে মনোহরদী-শিবপুর আঞ্চলিক সড়কের শিবপুর পঁচারবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন শিবপুর মডেল থানার ওসি মো. আফজাল হোসাইন।

Advertisement

পুলিশ জানায়, শনিবার দুপুরে ইটাখোলা থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা মনোহরদীর উদ্দেশে যাচ্ছিল। অটোরিকশাটি উপজেলার চক্রধা ইউনিয়নের পচারবাড়ি নামক স্থানে পৌঁছালে ইটাখোলাগামী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি একেবারে দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও যাত্রীসহ ছয় জন নিহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার অভিযান চালাচ্ছে।

ওসি মো. আফজাল হোসাইন জানান, নিহতদের সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। এরমধ্যে একজন নারী রয়েছেন। আমরা বর্তমানে মরদেহ এবং তাদের পরিচয় উদ্ধারে কাজ করছি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!