ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রাকচাপায় প্রাণ গেল অটোরিকশার যাত্রীর

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩০, ৩১ জুলাই ২০২৪
ট্রাকচাপায় প্রাণ গেল অটোরিকশার যাত্রীর
ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকচাপায় অটোরিকশার ধাক্কায় মফিজ উদ্দিন নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন চালকসহ আরো দুজন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চাপাইর ইউনিয়নের বড় কাঞ্চনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে অটোরিকশায় করে ফুলবাড়িয়া যাওয়ার উদ্দেশে রওনা দেন মফিজ উদ্দিন । কালিয়াকৈর টু ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের উপজেলার চাপাইর ইউনিয়নের বড় কাঞ্চনপুর মৃধাবাড়ি মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা থাকা মফিজ উদ্দিন নিহত হন। 

Advertisement

এ সময় অটোরিকশার চালকসহ গুরুতর আহত হয়েছেন আরো দুজন। আহতদের উদ্ধার করে ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে।

কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, নিহত পরিবারের লোকজনের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহটি হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!