ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নেত্রকোণায় হ্যান্ডট্রলি-সিএনজির সংঘর্ষে প্রাণ গেল যাত্রীর

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৫, ২৬ অক্টোবর ২০২৪
নেত্রকোণায় হ্যান্ডট্রলি-সিএনজির সংঘর্ষে প্রাণ গেল যাত্রীর
ছবি: ডেইলি বাংলাদেশ

নেত্রকোণার মদনে সিএনজি অটোরিকশা ও হ্যান্ডট্রলির মুখোমুখি সংঘর্ষে হাফিজুর রহমান (৫৫) নামের এক যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুরে মদন-কেন্দুয়া সড়কের উপজেলার জাহাঙ্গীরপুর বৈশ্যপাড়া সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে।

এতে আরও চারজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিহত হাফিজুর রহমান পাশের উপজেলার কেন্দুয়া উপজেলার চিতুলিয়া গ্রামের মৃত খুদে নেওয়াজের ছেলে।

Advertisement

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, হাফিজুর রহমান কেন্দুয়া থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে মদনে যাচ্ছিলেন। অটোরিকশাটি মদনের কাছাকাছি পৌর শহরের বৈশ্যপাড়া এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা হ্যান্ডট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে হাফিজুর রহমান মারা যান। অন্য আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। দুর্ঘটনাকবলিত সিএনজি উদ্ধার করে মদন থানায় রাখা হয়েছে।

মদন থানার ওসি নাঈম মোহাম্মদ নাহিদ হাসান জানান, সড়ক দুর্ঘটনায় হাফিজুর রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত সিএনজি ও মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!