[ দেশজুড়ে ]
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সংগীতশিল্পী পিয়ালির
পিয়ালি অধিকারী -ছবি: ডেইলি বাংলাদেশ
প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পিয়ালি (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী ও সংগীতশিল্পী নিহত হয়েছে। সোমবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে নড়াইল সদরের বাশভিটা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত পিয়ালি অধিকারী নড়াইল সদরের মুলিয়া ইউনিয়নের দুর্বাজুড়ি গ্রামের বীরেন অধিকারীর কন্যা। আগামী বছর তার এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল।
পিয়ালির বাবা বীরেন অধিকারী জানান, প্রতিদিনের মতো তার মেয়ে সকালে বাড়ি থেকে ৫ কিলোমিটার দূরে নড়াইল শহরে এসে প্রাইভেট পড়ে ইজিবাইকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে বাশভিটা এলাকায় গেলে তার কামিজের কাপড় ইজিবাইকের মোটরের সঙ্গে জড়িয়ে গেলে গুরুতর জখম হয়। পরে তাকে নড়াইল সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
এদিকে পিয়ালীর মৃত্যুর ঘটনায় নড়াইলের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পী ও কর্মকর্তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
নড়াইল সদর থানার ওসি মো. সাইফুল ইসলাম পিয়ালির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!