রোববার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসনের তত্বাবধান ও উপজেলা প্রশাসনের আয়োজনে এ বাজার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দ্বীপ জন মীত্র।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদী, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নজরুল ইসলামসহ সাংবাদিক ও ক্রেতা-বিক্রেতারা।
.png)
বাজারে ডিম প্রতি হালি-৪৮ টাকা, বেগুন প্রতি কেজি ৮০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ২২০ টাকা, শসা প্রতি কেজি ৩৫ টাকা, বরবটি প্রতি কেজি ৫০ টাকা এবং পেঁচাকচু প্রতি কেজি ৬০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।
জানা যায়, ন্যায্যমূল্যে বাজারের ব্যবস্থা করায় কৃষক তাদের উৎপাদিত সবজি বাজারে এনে কাঙ্খিত দামে বিক্রি করতে পারবেন। অন্যদিকে ক্রেতারা কৃষকের কাছ থেকে স্বল্পমূল্যে সবজি ক্রয় করতে পারবেন।