ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল নিহাদের

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০২, ২৭ অক্টোবর ২০২৪
পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল নিহাদের
ছবি: প্রতীকী

জামালপুরের বকশীগঞ্জে পুকুরের পানিতে ডুবে নিহাদ মিয়া (২) নামে এক শিশুর মৃত্যু। রোববার (২৭ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার বগারচর ইউনিয়নের টালিয়া পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নিহাদ মিয়া বগারচর ইউনিয়নের টালিয়া পাড়া গ্রামের আ. রহিমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে খেলাধুলা করছিল নিহাদ। পরিবারের অগোচরে হঠাৎ বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

Advertisement

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে স্থানীয় সাবেক ইউপি সদস্য মো. শেখ ফরিদ বলেন, বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে শিশু নিহাদের মৃত্যু হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!