রোববার (২৭ অক্টোবর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ আদেশ দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন ফরিদপুরের খাসকান্দির মইনুদ্দিন শেখের ছেলে শহিদ শেখ ও গোপালগঞ্জের মোকছেদপুরের হালিম শেখের ছেলে নজরুল শেখ।
.png)
যাবজ্জীবনপ্রাপ্ত রাব্বি খান ফরিদপুর সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের রিপন খানের ছেলে। রায় ঘোষণার সময় শহিদ শেখ আদালতে উপস্থিত ছিলেন। এ ছাড়া অপর দুজন পলাতক রয়েছেন।
মামলা সূত্রে জানা যায়, গোপালগঞ্জের মোকছেদপুর উপজেলার আবু বক্করের ছেলে বাবুল হোসেন একজন ইজিবাইক চালক ছিলে। গত ২০২১ সালের ২১ মার্চ মোকছেদপুর থেকে কয়েকজন যাত্রী নিয়ে ফরিদপুরে যান ইজিবাইক চালক বাবুল হোসেন। এর দুই দিন পর ২৩ মার্চ বেড়িবাঁধ এলাকা থেকে বাবুল হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তার পরিবারের সদস্যরা এসে মরদেহ শনাক্ত করেন।
এ ঘটনায় নিহত বাবুল হোসেনের ভাই দেলোয়ার হোসেন বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সাক্ষী ও শুনানি শেষে আদালত আজ মামলার রায় ঘোষণা করেন।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের পিপি অ্যাডভোকেট নওয়াব আলী মৃধা জানান, ইজিবাইক চালক বাবুল হোসেন হত্যা মামলায় দুজনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালতের বিচারক।
রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শহিদ শেখ উপস্থিত ছিলেন। অন্য দুজন পলাতক রয়েছেন। এ রায়ে আমরা খুশি।